Friday, November 9, 2018

INTRODUCTION

দাস পরিবার

আমাদের দাস পরিবার সম্পর্কে ওয়েবপেজ তৈরি করার কথা অনেক দিন থেকেই ভাবছিলাম।
আমি রানা এই পরিবারের একজন সদস্য , দাস পরিবারের ভালোলাগা-ভালোবাসার , সুখ-দুঃখের মুহূর্তগুলিকে একজায়গায় সাজিয়ে রাখার জন্যই আমার এই প্রচেষ্টা । 
আমাদের মূল বাসস্থান ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার অন্তর্গত কালিয়াচক থানার সুজাপুর বিধানসভার নাজিরপুর গ্রামে । ভাগীরথী নদীর ধারে আমাদের গ্রামটি অবস্থিত । আমাদের গ্রামের বাড়িটি এই নদীর ধারেই রয়েছে । MAP
দাস পরিবারের ঠিকানা

দাস কি এবং কেন ?

হিন্দু সম্প্রদায়ের বংশ পদবীতে দাস যারা লিখেন তাদের পদবী স্রষ্টার প্রতি ভীত চেতনা থেকে এসেছে বলে গবেষকেরা মনে করেন। এখানে স্রষ্টা বলতে আমাদের সৃষ্টিকর্তা ( GOD ) কে বোঝানো হয়েছে ।আমাদের পরিবারের পূর্বপুরুষেরা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ।

শ্রী কৃষ্ণ

গোত্র ( অছুতানন্দ )

আমাদের গোত্র বলতে আমি যা আমাদের পরিবারে প্রবীণদের কাছ থেকে জেনেছি তা হল " অছুতানন্দ " । অছুতানন্দ গোত্রটি পণ্ডিত অছুতানন্দের অনুসরণে , উনার ভাবানুবাদের অনুকরণে নিবেদিত । অছুতানন্দজি ছিলেন প্রভু শ্রী চৈতন্য দেবের সপ্তসখার মধ্যে অন্যতম । উনি ছিলেন প্রচণ্ড জ্ঞানী এবং শ্রী চৈতন্য দেবের একনিস্ট ভক্ত আর বিশাল তর্কবিদ । পণ্ডিত অছুতানন্দকে অনেকে কার্ত্তিকঠাকুরের পুনর্জন্ম বলেও মনে করেন । হিন্দু ধর্মের মহিমা এবং উদারনীতিতে বিশ্বাসী অছুতানন্দ - শ্রী চৈতন্যদেবের সাথে মিলে বৈষ্ণব গোষ্ঠীর প্রচার করেন আর সেই সময় হিন্দু ধর্মে অনেক গোত্রের ভাগ হয় - তার মধ্যে ' অছুতানন্দ ' গোত্র অন্যতম । 
 
অছুতানন্দ

শ্রী চৈতন্যদেব


No comments:

Post a Comment

THAKUMA